আটক ব্যক্তিরা হলেন পশ্চিম কলাতলীর বাসিন্দা সৈয়দ হোসেন (২৪) ও কলাতলী বড় মসজিদ এলাকার রবিউল হাসান (১৮)। টুরিস্ট পুলিশ সূত্র জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক পর্যটক সৈকতে ঘুরতে এসে ঘোড়ায় চড়তে গেলে মাত্র ২০ মিনিটের জন্য তার কাছে ৬ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে জোরপূর্বক তার কাছ থেকে ৪ হাজার টাকা আদায় করা হয়।
পর্যটকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ঘোড়া চালককে আটক করা হয়। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সৈকতে পর্যটকদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
0 Comments