শপথ শেষে নবম তলায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা লাভের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। বিকেল চারটায় দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল থেকে সংসদ ভবন এলাকায় প্রস্তুতির নানা আয়োজন দেখা গেছে। কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, প্রবেশপথগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। ভবনের ভেতরে ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। দক্ষিণ প্লাজা ও শপথ কক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতও সম্পন্ন করা হয়েছে বলে সংসদ ভবন সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশন শুক্রবার রাতে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করেছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।
নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
0 Comments