পাংশা-কালুখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলা ও কালুখালী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে সোহান (২) ও হুসাইন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। অপরদিকে হুসাইন পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় হঠাৎ করে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পৃথক এ ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Post a Comment

0 Comments