সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যার মামলায় তিন আসামিকে আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শরিফুল হায়দার জানান, নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয় এবং পরদিন মরদেহ উদ্ধার করা হয়। গলায় রশি পেঁচানো ও মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল।
তদন্তের পর পুলিশ চারজনকে অভিযুক্ত করে এবং আদালতে অভিযোগপত্র দাখিল করে। স্বীকারোক্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় প্রদান করেছে।
0 Comments