তারেকের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।

নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাউদ্দিন আহমদ পেয়েছেন স্বরাষ্ট্র, আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি এবং মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম, আরিফুল হক চৌধুরি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ, খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানিসম্পদ, এহসানুল হক মিলন শিক্ষা ও গণশিক্ষা, আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য, আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটন, আসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যেও একাধিক নতুন মুখ রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন মন্ত্রিসভা।

Post a Comment

0 Comments