উখিয়ায় জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে জনসমুদ্রে মাঠ

কক্সবাজারের উখিয়ায় আয়োজিত এক জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ জনসমুদ্রে পরিণত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সভাটি বৃহৎ সমাবেশে রূপ নেয়।

জনসভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, আবু আব্দুল্লাহ আল হোসাইন, মনপু চাকমা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, এনসিপি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা হাফেজ নুরুল্লাহ এবং এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক।

এ ছাড়া কক্সবাজারের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া ও জুনাইদ হোসাইনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও জনসভায় অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন। সভাস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments