Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনে মিন্টু সভাপতি, জাহিদ সম্পাদক

কক্সবাজারের চকরিয়া উপজেলা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অবস্থিত অ্যাসোসিয়েশন কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের ৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে হাবিব উদ্দিন মিন্টু ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ছরওয়ার পেয়েছেন ২৭ ভোট। উল্লেখ্য, মিন্টু এর আগে তিনবার এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে প্রথম সহসভাপতি পদে ওমর ফারুক, দ্বিতীয় সহসভাপতি পদে সাইদুর রহমান জিকু, জেলা প্রতিনিধি পদে আশিকুল বছির নকিব এবং আপ্যায়ন সম্পাদক পদে ডলি সিদ্দিকী বিজয়ী হয়েছেন। জুনিয়র সদস্য পদে সাকিব উল্লাহ এবং সিনিয়র সদস্য পদে মোহাম্মদ ইদ্রিছ আলম নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউছুপ, পাঠাগার সম্পাদক পদে মো. আমিনুল এহেছান এবং সিনিয়র সদস্য পদে ফয়জুল কবির নির্বাচিত হন।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এসএম হেফাজ উদ্দিন ও মো. রায়হান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments