স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পড়ান মো. সাহাবুদ্দিন।

এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন এবং ধীরে ধীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্দোলননির্ভর নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে পরিচিতি পান।

এবার তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন।

Post a Comment

0 Comments