ইসি সচিব আখতার হোসেন জানান, তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। বর্তমানে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম চলছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কোন আসনটি রাখবেন তা কমিশনকে জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন একটি আসন রেখে বাকিগুলো শূন্য ঘোষণা করতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট, আর জামায়াতে ইসলামীর প্রার্থী এএসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। বগুড়া-৬ আসনে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট; সেখানে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
আইন অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হবে। ফলে বগুড়া-৬ আসনে শিগগিরই তফসিল ঘোষণা করবে ইসি। উল্লেখ্য, ঘোষিত ২৯৭টি আসনের ফলে বিএনপি এককভাবে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
0 Comments