উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স ডগের সহায়তায় গাড়ির সামনের বাম দরজার নিচের অংশে অভিনব কায়দায় স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালককে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
0 Comments