কলাতলী গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, দগ্ধ ১০ জন হাসপাতালে

সিবি ডেক্স: কক্সবাজারের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  

অন্য একজন দগ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুনের কারণে পাম্পের আশপাশের এলাকাও আতঙ্কে ভেঙে পড়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা এবং আহতদের চিকিৎসা চলমান রয়েছে।

Post a Comment

0 Comments