সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দিলে চালক সিএনজি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
অপরদিকে, একই দিন রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগু চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৩ হাজার টাকা। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
0 Comments