রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এসএ পরিবহনের পাশের একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। খবর পাওয়ার পরপরই প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও চারটি ইউনিট যুক্ত করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
0 Comments