ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী ধানের শীষের মির্জা আব্বাস

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজধানীর আলোচিত ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বেসরকারি তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মোট ৫৭ হাজার ৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ জন।
ফলাফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, জনগণের সমর্থনেই এই জয় এসেছে। তবে সরকারি ঘোষণা এখনো না আসায় সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। সরকারি ফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিজয় উদযাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments