বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে রয়েছে—মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম (১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট), ঝালকাঠি-২ এর ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (১ লাখ ১৩ হাজার ১০০ ভোট), সিলেট-২ এর তাহসিনা রুশদীর লুনা (১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট), ব্রাহ্মণবাড়িয়া-২ এর স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট), নাটোর-১ এর ফারজানা শারমিন, ফরিদপুর-২ এর শামা ওবায়েদ ইসলাম এবং ফরিদপুর-৩ এর নায়াব ইউসুফ আহমেদ।
এই নির্বাচনে মোট ৩০০ আসনের জন্য ২ হাজার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৪ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ৬৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১৯ জন। নারী প্রার্থীদের মধ্যে ৬৪ জন উচ্চশিক্ষিত (স্নাতক বা স্নাতকোত্তর), ২৫ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা ৩২ জন এবং প্রায় ৬৭ শতাংশ নারী কর্মজীবী। এ জয় নারী নেতৃত্বের গুরুত্ব এবং উচ্চশিক্ষিত ও কর্মজীবী নারীদের সংসদে প্রবেশকে আরও শক্তিশালী করছে।
0 Comments