ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কিডনি জটিলতায় মৃত্যুশঙ্কায় কিশোর আনিস

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার বাসিন্দা মোঃ শামসুর আলম ও দিলওয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র মোঃ আনিস (১৬) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত এই কিশোরের দুইটি কিডনিই সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নন্দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিল। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হলেও বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। জীবন রক্ষায় তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন।
চিকিৎসকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিদেশে চিকিৎসা ব্যয় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা। দরিদ্র কৃষক পরিবারটির পক্ষে এই বিপুল অর্থ বহন করা সম্পূর্ণ অসম্ভব। ফলে মানবিক সহায়তা ছাড়া কিশোর আনিসের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।
এমন সংকটময় মুহূর্তে সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও দয়ালু ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবারটি। সামান্য সহায়তাতেই বাঁচতে পারে একটি তাজা প্রাণ।
আনিসের চিকিৎসা সহায়তার জন্য তার ভাই মোহাম্মদ আমিনের বিকাশ নম্বর: ০১৮৭০০৭৯০৯১
বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮৫২৮১৮৪৩০

0 Comments