আনিসুর রহমান: কালজয়ী কাব্যের কবি উলন পাল রকির হাত থেকে সৌজন্য কপি গ্রহণ করেছেন এ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) এ উপহার প্রদান করা হয়। ৪২ জন কবির লেখা নিয়ে প্রকাশিত এই যৌথ কাব্যগ্রন্থে উলন পাল রকি অন্যতম একজন কবি।
এ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। কাব্যগ্রন্থ হাতে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং কবিকে ধন্যবাদ জানান।
কবি উলন পাল রকির পরিচিতি জানালে দেখা যায়, তিনি ১৯৮৯ সালের ২৫ আগস্ট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মানিক চন্দ্র পাল এবং মাতা স্বগীয় সন্ধ্যা রানী পাল। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, সহধর্মিণী উপমা দাশ বৃষ্টি, তাঁদের একমাত্র পুত্র সন্তান উজ্জয়ন।
শিক্ষাজীবনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এস (অনার্স) ইন ম্যানেজমেন্ট সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি ঔষধ কোম্পানিতে কর্মরত। পেশাগত জীবনের পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করেন। বিশ্ববাংলা সাহিত্য একাডেমি ও বিভিন্ন পত্রিকায় তাঁর অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।
উলন পাল রকির প্রকাশিত উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, প্রিয় কাঠগোলাপ, মৃত্যু জানালার পাশে, স্বপ্ন তরী, নির্জনতার নীল চিঠি, ফুলের হাসি, জীবন থেকে নেয়া, কালজয়ী কাব্য, পুষ্পকলি ও কাব্যমালা।
0 Comments