ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মহেশখালী মাতারবাড়িতে জমি বিরোধে প্রাণহানি

সিবি ডেক্স: মহেশখালীর মাতারবাড়ির দক্ষিণ রাজঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের কোপে পা বিচ্ছিন্ন হয়ে শামসুল আলম (৫৫) নামে একজনের মৃত্যু ঘটেছে। ঘটনার সময় সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্কের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার পা বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামসুল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।

0 Comments