নিহতরা হলেন ঢাকার উত্তরা এলাকার মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। তারা পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও শঙ্কামুক্ত আছেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ বর্তমানে থানার হেফাজতে রয়েছে।
0 Comments