নেতানিয়াহু জানান, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করা হবে। এর অংশ হিসেবে ‘ই১’ নামে পরিচিত ১২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসতি সম্প্রসারণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করবে।
পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য নতুন করে ৩ হাজার ৪০০টি বাড়ি নির্মাণ করা হবে। এর ফলে পশ্চিম তীরের অধিকাংশ অঞ্চল পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং হাজার হাজার অবৈধ বসতির সঙ্গে যুক্ত হবে।
১৯৬৭ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরের সব ইসরাইলি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ। তবে তেল আবিব এসব পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র চাবিকাঠি।
0 Comments