নিহত তাহমিনা বেগম লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও বাচ্চু মিয়ার স্ত্রী। আহতরা হলেন—তাদের পুত্রবধূ মিনু বেগম (২৬), নাতনি মেহেজাবিন (৫), নাতি রাসেল ও মিনহাজ (২) এবং পরিবারের আরেক সদস্য মোহরোমের নেছা (৬৫)।
তাহমিনা বেগমের স্বামী বাচ্চু মিয়া জানান, তারা ছেলের শ্বশুরবাড়ি দাওয়াতে গিয়েছিলেন। ফেরার পথে নিউ সুপার নামের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কুমিল্লা মেডিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব বড়ুয়া জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
0 Comments