রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত ৩০ আগস্ট মাতারবাড়ি এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১১ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায় এফবি ইভা বোটটি। পরে গত ৬ সেপ্টেম্বর রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটি বিকল হয়ে যায় এবং ১১ ঘণ্টা ধরে সমুদ্রে ভাসতে থাকে।
রাত ১টা ২৫ মিনিটের দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর বোটের এক জেলে কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে কল করে সাহায্য চান। খবর পেয়ে রবিবার সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া উদ্ধার অভিযানে নামে।
অভিযানে ১১ জন জেলেকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি বিকল বোটটিকেও উদ্ধার করা হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের পর ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
0 Comments