গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন (৩২), আক্কাস মিয়া (৫২), সোহাগ মাঝি (৩৮), নেছার মিয়া (৪৮), ইউসুফ আলী (৪৮), ফারুক হোসেন (৪৭), মকবুল মৃধা (৫৪), মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), এমদাদুল হক (৩৭) ও আব্দুল আলীম (২২)।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ১২ জনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments