Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

সিবি ডেক্স: চট্টগ্রাম নগরীর বন্দর থানার ইশান মিস্ত্রিরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন—নোয়াখালীর নূর ইসলামের ছেলে মো. বাদশা (৩০) এবং ঝালকাঠির আবুল হাওলাদারের ছেলে মো. নাঈম (২০)। তারা বর্তমানে বন্দর থানা এলাকায় বসবাস করছিলেন।

বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, তারা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের আটক করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments