Recents in Beach

ব্রেকিং নিউজ

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, অবস্থা সংকটাপন্ন

সিবি ডেক্স: দেশের বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বড় ছেলে ইমাম জাফর নোমানী জানিয়েছেন, ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে উন্নতির আশা খুবই কম। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে আর্থিক বা অন্য কোনো সহায়তার প্রয়োজন নেই, শুধু দোয়া চাওয়া হয়েছে।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীতের মাধ্যমে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন। লালনগীতিকে সারা দেশে জনপ্রিয় করে তোলায় তার অবদান অনন্য। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘বাংলার লালনকন্যা’ আখ্যা দিয়ে সুস্থতার প্রার্থনা করছেন।

Post a Comment

0 Comments