ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। মাত্র কয়েক ঘণ্টা পর ওসি সেলিম মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখান। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ওসি পারভেজ আহমেদ সেলিম জানান, মোক্তারকে প্রথমে স্থানীয় বাজার কমিটির সভাপতি হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে যুবলীগ নেতা হিসেবে তার পরিচয় নিশ্চিত হলে সার্কেল স্যারের নির্দেশে গ্রেপ্তার করা হয়।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওসির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তিনি যদি কোনো অনিয়ম করে থাকেন তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments