Recents in Beach

ব্রেকিং নিউজ

ডিএসসিসিতে ৫ কোটি টাকার ভুয়া তেল খরচে তদন্ত

সিবি ডেক্স: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম ৪০ দিন বন্ধ থাকার সময় কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বাবদ ৫ কোটি টাকার ভুয়া খরচ দেখানো হয়েছে বলে প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি জানায়, ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ডিএসসিসির সচিব শফিকুল ইসলাম দপ্তর আদেশ জারি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সচিব শফিকুল ইসলামকে। অন্যান্য সদস্যরা হলেন—প্রধান সম্পত্তি কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী।

১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কিনা এবং কারা জড়িত তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments