ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মহেশখালী জেটিতে অস্ত্রসহ তিনজন আটক

সাজ্জাদ হোসেন: কক্সবাজারের মহেশখালী জেটি থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ওইদিন জেটিতে অবস্থানকালে ব্যাগ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন— সাইফুল ইসলাম (ছৈয়দ হোসেন), পিতা মো. হোসেন, গ্রাম পাহাড়তলী ইসলামপুর; গোলবার খাতুন (৬০), স্বামী মৃত আব্দুল হাকিম, গ্রাম আলিজাল; এবং দিলদার বেগম (৫৫), স্বামী সোলতান আহমদ, আলিজাল এসএম পাড়া— সবার ঠিকানা কক্সবাজারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র বহনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি মনজুরুল হক। তিনি আরও জানান, আটকরা হোয়ানক ইউনিয়ন থেকে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল।

স্থানীয়দের ধারণা, এসব অস্ত্র টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments