Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার গোল্ডকাপে টিকিট কেলেঙ্কারি, সংঘর্ষে বিশৃঙ্খলা

সিবি ডেক্স: কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টিকিট নিয়ে অনিয়ম ও অতিরিক্ত দর্শক প্রবেশকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে টিকিটের সরকারি মূল্য ৫০ টাকা, সেখানে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

স্টেডিয়ামের ধারণক্ষমতা ১০ থেকে ১৫ হাজার হলেও ভেতরে ঢুকানো হয় ৪০ থেকে ৫০ হাজার দর্শক। অতিরিক্ত ভিড় ও টিকিট কেলেঙ্কারি ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে।

এ সময় অনেক দর্শক টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভেঙে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামলে বিনা টিকিটে প্রবেশকারীদের বের করতে গিয়ে সংঘর্ষ বাধে। পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে দর্শকরা। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Post a Comment

0 Comments