আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীর সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) এবং মো. আব্দুল হাকিম (৪০)।
বিজিবি জানায়, সম্প্রতি টেকনাফ উপকূলে মাদক, মানবপাচার ও চোরাচালান চক্র সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সাবরাং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ১০-১২ জন পাচারকারীর মধ্যে পাঁচজনকে আটক করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments