Recents in Beach

ব্রেকিং নিউজ

পাকস্থলীতে ইয়াবা লুকিয়ে ঢাকায় ধরা মাদক কারবারি

সিবি ডেক্স: কক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে ইয়াবা বড়ি বহন করে ঢাকায় এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

এপিবিএন জানায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিএস-১৪২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান রাজু। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১১টার দিকে বলাকা ভবনসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাকস্থলীতে ডিম্বাকৃতির প্যাকেটে ইয়াবা বহন করেছেন। এক্স-রে পরীক্ষায় ২০টি বস্তুর সন্ধান মেলে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকের সহায়তায় স্বাভাবিক প্রক্রিয়ায় বের করা হলে পাওয়া যায় স্কচটেপে মোড়ানো এক হাজার ইয়াবা বড়ি।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানি সূত্রধর জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করে কোনো চোরাচালান বা অপরাধ কার্যক্রম পরিচালনা করা যাবে না, আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

Post a Comment

0 Comments