Recents in Beach

ব্রেকিং নিউজ

পদ্মায় ২২ কেজির ঢাই মাছ, বিক্রি হলো লাখ টাকায়

সিবি ডেক্স: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় জেলে জীবন হালদারের জালে ধরা পড়েছে ২২ কেজি ৬শ’ গ্রামের একটি বিশাল ঢাই মাছ। বিরল এই মাছটি প্রথমে নিলামে বিক্রি হয় এক লাখ তিন হাজার ৯৬০ টাকায়, পরে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে আরও বেশি দামে বিক্রি হয়েছে।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, ভোরে দৌলতদিয়া টার্মিনালের মাছ বাজারে আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে তিনি মাছটি ৪ হাজার ৬শ টাকা কেজি দরে কিনেন। কিছুক্ষণের মধ্যেই মোবাইল ফোনে যোগাযোগ করে এক সিঙ্গাপুর প্রবাসী ৪ হাজার ৮শ টাকা কেজি দরে মোট এক লাখ নয় হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে ক্যাশ-অন ডেলিভারিতে ওই মাছটি নারায়ণগঞ্জে প্রবাসীর বাড়িতে পাঠানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে এ রকম বড় ঢাই মাছ সচরাচর ধরা পড়ে না। তবে সম্প্রতি নদীতে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাই মাছ মিঠা পানির একটি সুস্বাদু প্রজাতি।

Post a Comment

0 Comments