স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দরা মৌজার পূর্বচান্দরা এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশ এবং সরকার বাড়ি রেললাইন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। মাইকিং ও নোটিশ দিয়েও দখলকারীরা স্থাপনা সরায়নি। পরে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।
বন কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি এসব অবৈধ স্থাপনা তৈরি হয়। এর মধ্যে পাকা দোকান ও বাসাবাড়িও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু বন কর্মকর্তার যোগসাজশে দখলদাররা স্থাপনা তৈরি করেছিলেন।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল আলম বলেন, নোটিশ ও মাইকিংয়ের পরও স্থাপনা না সরায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।
0 Comments