পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাঙ্গামাটির বাসিন্দা রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমা (৩৫) কে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজে আসেন এবং দীর্ঘদিনের পরিচিত বীরেন চাকমার ভাড়া বাসায় থাকছিলেন। ঘটনার রাতে মদ্যপ অবস্থায় বীরেন কালোদেবীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গেলে রঞ্জনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে।
স্থানীয়রা জানান, স্ত্রী চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে এবং রক্তমাখা হাতে পালানোর সময় বীরেনকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, ঘাতকের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে নিহতের স্ত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
0 Comments