Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে রোহিঙ্গা অপহৃত উদ্ধার, তিন অপহরণকারী আটক

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার রাত ১১টার দিকে বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— উখিয়ার ক্যাম্পের নুর বেগম (৩৫), আব্দুল মোনাফ (১৬) ও হেদায়েত উল্লাহ (১৮)। আটক তিন অপহরণকারী হলেন— জুবায়ের (২২), শওকত আলী (২৩) ও ইমরান হোসেন (২২)।

কোস্টগার্ড জানায়, অপহরণকারীরা ভুক্তভোগীদের আটক রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালাচ্ছিল এবং পরবর্তীতে তাদের মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে নদী ও পাহাড়ের বিভিন্ন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭৭ জনকে উদ্ধার এবং ১২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments