নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচরের বাসিন্দা। পরিবারের অভিযোগ, তাকে প্রথমে স্থানীয়রা পিটিয়ে পুলিশে দেয়, পরে ক্যাম্পে নির্যাতন চালানো হয়। প্লাস দিয়ে তার শরীরের চামড়া উঠানো, সুই ফুটানোসহ বিভিন্ন নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই শাকিল মিয়া বাদী হয়ে ক্যাম্প ইনচার্জ এসআই মহিম উদ্দিনসহ চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। সোমবার সকালে গ্রেপ্তার এসআই মহিম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া অজ্ঞাত ২০-২৫ জনকেও মামলায় আসামি করা হয়েছে।
ময়নাতদন্তে নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্য মোতায়েন করা হয়।
পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, যুবককে অবৈধভাবে আটক ও নির্যাতনের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
0 Comments