ইসি সচিব জানান, বর্তমানে তিনটি দল কমিশনের পর্যবেক্ষণে রয়েছে— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায়ের ভিত্তিতে নিবন্ধন পাবে।
তিনি আরও জানান, ৯টি রাজনৈতিক দলের কার্যকারিতা নিয়ে অধিকতর তদন্ত চালানো হবে। এগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।
0 Comments