Recents in Beach

ব্রেকিং নিউজ

মহেশখালীতে পুলিশে গুলি, প্রধান আসামি আবু ছৈয়দ গ্রেপ্তার

সিবি ডেক্স: কক্সবাজারের মহেশখালীতে ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান আসামি আবু ছৈয়দকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. সাইফদ্দীন।

তিনি জানান, আবু ছৈয়দকে সোমবার রাতে বান্দরবানের লামা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে একটি এক নলা বন্দুক, দুইটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কোহেলিয়া সেতুর কাছে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এএসআই মোহাম্মদ সেলিম, কনস্টেবল মো. সোহেল ও কনস্টেবল মো. মাসুদ আহত হন।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে। এ পর্যন্ত একাধিক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment

0 Comments