স্থানীয়দের অভিযোগ, সমিতিপাড়ার মানুষদের উচ্ছেদ করার উদ্দেশ্যে তালিকা প্রণয়ন করা হচ্ছে। এজন্য সকাল থেকে এলাকার শত শত বাসিন্দা রাস্তায় নেমে বিক্ষোভ করে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা স্পষ্ট করে বলেন, পুনর্বাসনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি সমিতিপাড়ার কিছু মানুষ বাসস্থানের সমস্যা নিয়ে প্রশাসনের কাছে এসেছিলেন। তাদের দাবি ছিল, তারা প্রকৃত উদ্বাস্তু এবং দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী খুরুশকুলে গড়ে ওঠা সরকারি আবাসন প্রকল্পে যেন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ফ্ল্যাট বরাদ্দ দিতে হলে সরকারি প্রক্রিয়া অনুযায়ী তালিকা তৈরি করা বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বৃহস্পতিবার প্রশাসনের দল সমিতিপাড়ায় গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে।
0 Comments