উদ্ধার হওয়া গুঁইসাপটির ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৪ ফুট। পরে কক্সবাজার বন বিভাগের কর্মকর্তাদের হাতে এটি তুলে দেওয়া হয়।
বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, সুস্থ গুঁইসাপটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। তিনি বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।”
ছাত্রদল নেতা নজরুল ইসলাম বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। বিপন্ন বা বন্যপ্রাণী দেখলে হত্যা বা ক্ষতি না করে নিরাপদে সংরক্ষণ ও হস্তান্তর করা সবার নৈতিক দায়িত্ব। সবাইকে বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসা উচিত।”
গুঁইসাপ হস্তান্তরের সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
0 Comments