সফরকালে ২৩ আগস্ট তিনি বিএনপির চকরিয়া উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও মতবিনিময় করারও সম্ভাবনা রয়েছে।
সালাহউদ্দিন আহমদের এ সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।
0 Comments