Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপি নির্বাহী কমিটিতে কক্সবাজারের শহীদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. শহীদুজ্জামানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিএনপির পক্ষ থেকে এক দলীয় চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়, দলীয় নীতিমালা অনুযায়ী শহীদুজ্জামানকে জাতীয় নির্বাহী কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন শহীদুজ্জামান। সদরের সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায়ও পরিচিত মুখ। তার নতুন দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments