শনিবার দুপুরে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, শুক্রবার রাতে বিশেষ অভিযানে কক্সবাজারের ঘুমগাছতলা এলাকা থেকে কালারমারছড়ার ত্রাস হিসেবে পরিচিত আনছার ডাকাত ও তার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি আনছার ডাকাতের অস্ত্র হাতে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। পুলিশ জানায়, ওই অস্ত্র ব্যবহার করে আনছার ডাকাত একাধিক হত্যা করেছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, অস্ত্রগুলো কালারমারছড়ার আঁধারঘোনায় সালমা খাতুনের ভাড়া বাসায় লুকানো আছে। পরে সেখান থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ।
আনছার ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নারী সংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
0 Comments