বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (গ) অনুযায়ী ‘পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময় তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—
১. মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা
২. সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা
৩. রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার, ডিএমপি, বর্তমানে অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম
৪. কাজী আশরাফুল আজীম, পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ, সাবেক উপ-পুলিশ কমিশনার, ডিএমপি
৫. হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা
৬. সৈয়দ নুরুল ইসলাম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী
৭. মো. আসাদুজ্জামান, পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী
৮. মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি
৯. মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)
১০. শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী
১১. আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার, বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি, রাজশাহী
১২. রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার
১৩. মির্জা সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা
১৪. মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা
১৫. রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল
১৬. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা
১৭. মো. আবু মারুফ হোসেন, সাবেক উপ-পুলিশ কমিশনার, আরপিএমপি, বর্তমানে এটিইউ, ঢাকা
১৮. মহা. আশরাফুজ্জামান, ডিআইজি (কমান্ড্যান্ট)
0 Comments