এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের সৎ ভাই তালহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে পুলিশ।
স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা এবং লেকসিটি নামের একটি ভবনের মালিক ছিলেন। তার পরিবারে রয়েছেন স্কুলশিক্ষক স্ত্রী ও দুই ছেলে-মেয়ে। শনিবার সকালে ভবনের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা পানিতে ভাসমান লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্বপাশে বিলসংলগ্ন একটি গোল ঘরে তিনি প্রায়ই বসতেন। ওই ঘরের পাশেই কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি রেজাউল করিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
0 Comments