Recents in Beach

ব্রেকিং নিউজ

বিতর্কিত নির্বাচন হলে অনিশ্চিত ভবিষ্যত: সালাহউদ্দিন

সিবি ডেক্স: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যদি আবারও বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, যারা বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তারা গণতন্ত্রের শক্তি নয়। বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভোট বিলম্বের জন্য যুক্তি তৈরি করছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে। দোয়া মাহফিলে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সঞ্চালনা করেন এবং সাবেক সভাপতি সাইফুল আলম নিরব বক্তব্য রাখেন। এছাড়া রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন ও সাজ্জাদুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments