হঠাৎ হারিয়ে যাওয়ায় তার স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। দ্রুত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের মোবাইল ১-এ দায়িত্বে থাকা এস আই মোঃ মাসুদ খান ফোর্স নিয়ে দ্রুত সুগন্ধা সমুদ্রসৈকত পৌঁছে মোহাম্মদ তাইদুর রহমানকে উদ্ধার করে।
উদ্ধারের পরপরই তাকে নিরাপদভাবে তার স্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। তাকে নিরাপদে তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানে থাকা এসআই মোঃ মাসুদ খান জানিয়েছেন, যুবক সুস্থ অবস্থায় ছিলেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এই বিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ট্যুরিস্ট পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে।”
স্থানীয় পর্যটকরা এই তৎপরতা প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, নিয়মিত এই ধরনের উদ্ধার অভিযান চালালে কক্সবাজার সত্যিকারের পর্যটকবান্ধব গন্তব্যে পরিণত হবে।
0 Comments