Recents in Beach

ব্রেকিং নিউজ

অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

সিবি ডেক্স: প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি বাসায় ফেরেন।

দীর্ঘ অপেক্ষার পর বাবাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে ফারুকীর মেয়ে ইলহাম। সেই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার বিকেল পাঁচটার দিকে ফারুকী বাসায় ফিরেছেন জানিয়ে তিশা ফেসবুকে লিখেছেন— “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।”

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চার দিনের সফরে কক্সবাজার যান ফারুকী। তবে সফরের পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে।

ঢাকায় এনে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রোববার (১৭ আগস্ট) তার অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের পর প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর অবশেষে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরলেন।

Post a Comment

0 Comments