Recents in Beach

ব্রেকিং নিউজ

বাংলাদেশে প্রথমবার: শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর

সিবি ডেক্স: বাংলাদেশে প্রথমবারের মতো দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোর এ কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা পাবে।

গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আনা হয়েছে ইনজেকটেবল টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। বিশেষজ্ঞরা বলছেন, একটি ডোজ নিলে ৩ থেকে ৭ বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে। ফলে দীর্ঘমেয়াদে টাইফয়েড সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

💻 অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক

টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য বাড়ি থেকে স্মার্টফোন ব্যবহার করে সহজেই নিবন্ধন করা যাবে। নিবন্ধনের ওয়েবসাইট: 👉 https://vaxepi.gov.bd/registration/tcv

ধাপে ধাপে নিবন্ধনের নিয়ম:

১️⃣ ওয়েবসাইটে প্রবেশ করুন।
২️⃣ শিশুর জন্মতারিখ লিখুন।
৩️⃣ ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিন।
৪️⃣ লিঙ্গ নির্বাচন করুন।
৫️⃣ ক্যাপচা কোড পূরণ করুন।
৬️⃣ অভিভাবকের তথ্য (মোবাইল নম্বর, ই-মেইল/পাসপোর্ট নম্বর, ঠিকানা) দিয়ে সাবমিট করুন।
7️⃣ মোবাইলে প্রাপ্ত OTP যাচাই করুন।
8️⃣ টিকা হিসেবে টাইফয়েড নির্বাচন করুন। স্কুলপড়ুয়া হলে শ্রেণি পর্যন্ত তথ্য দিন, নইলে স্কুল বহির্ভূত শিশু নির্বাচন করুন।
9️⃣ নিবন্ধন শেষে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।

🏫 টিকাদান কার্যক্রম

মোট ১৮ দিন চলবে এই কর্মসূচি।

প্রথম ১০ দিন স্কুলভিত্তিক ক্যাম্পে টিকা দেওয়া হবে।

পরবর্তী ৮ দিন যারা স্কুলে টিকা নিতে পারেনি, তারা স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো টাইফয়েড-প্রবণ দেশে এ কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে। সফল হলে শিশু মৃত্যুহার ও টাইফয়েড সংক্রমণের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

Post a Comment

0 Comments