Recents in Beach

ব্রেকিং নিউজ

চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রবিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম আহসান হাবীব। তিনি জানান, তার বিরুদ্ধে পুলিশের চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সদর থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

লায়লা বানু জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

Post a Comment

0 Comments